
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক সম্মেলন ২০২৫ হোটেল কক্স টু-ডে অডিটরিয়ামে অনুষ্টিত হয়েছে। কক্সবাজার বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কোম্পানীর মাননীয় পরিচালক শাফাফ রহমান সাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার। শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ পরিচালক ও চেয়ারম্যান অডিট কমিটি, কর্নেল ওয়েস হুদা (অব:), পরিচালক, কর্নেল সালেহ আহমেদ (অব:), ব্যবস্থাপনা পরিচালক, সন্ধানী লাইফ হাউজিং লিঃ, মাহমুদুল বারী গ্রুপ এ্যাডভাইজার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া তালুকদার, মনিটরিং ইনচার্জগণ, সুপার স্টার (টপ-১০), রাইজিং ষ্টার (কোটিপতি-০৯) সাইনিং স্টার (কোটিপতি-০২জন), রিন্যুয়াল টপ কালেকশন (টপ-১০) রিন্যুয়াল তৃতীয় বর্ষ টপ পারসিসটেন্সী (৩জন) রিন্যুয়াল চতুর্থ বর্ষ টপ পারসিসটেন্সী (৩জন) সহ সম্মেলনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কোম্পানীর মাননীয় সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নিমাই কুমার সাহা।
উক্ত বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন ব্যবসা সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্ধ অংশগ্রহন করেন। তারা ২০২৫ইং সনে নতুন রিক্রোটমেন্ট, নবায়ন পারসিসটেন্সী বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ীক কার্যক্রম আরো বেগবান করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদেরকে ২০২৪ইং সনের ব্যবসার উপর ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।












