
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর সম্মানিত পলিসি গ্রাহক জনাব নূর হোসেন এর মেয়াদোত্তর বীমাদাবীর ১৭,৯৭,২০৫/- (সতের লক্ষ সাতানব্বই হাজার দুইশত পাঁচ) টাকার চেক কোম্পানীর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের এর নিকট হস্তান্তর করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব মুজিবুল ইসলাম। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুর রহমান ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ দুলালুজ্জামান আকন্দ।












