শেষ পর্যন্ত হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের এসভিপি শহিদুল ইসলাম গ্রেফতার

খোন্দকার জিল্লুর রহমান :
দীর্ঘ সময় থেকে হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের ভিতরে টালমাটাল অবস্থার এক পর্যায়ে চেয়ারম্যানের সুবিধাভোগী এবং চেয়ারম্যান জামাল উদ্দিনের মদূপুষ্ট এসভিপি শহিদুল ইসলামকে গ্রেফতারি পরোয়ানা জারি করার সুবাদে মতিঝিল থানার সোহাতায় খিলগাঁও থানার পুলিশ আজ সন্ধ্যায় তাকে অফিস থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিভিন্ন সময় চুরি মামলা এবং ক্যামেরা চুরি বা বিভিন্ন রকম চুরিদারি এবং কোম্পানির ৯৩ লাখ টাকা আত্মসাৎ এর কারণে মামলা হয় এবং গত ১২/০৫/২০২৫ তারিখ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত উক্ত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই গ্রেফতারি পরোয়ানার সুত্র ধরে মতিঝিল থানা সহায়তায় খিলগাঁও থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সমর্থ্য হয়।