জাতির চাহিদা মোতাবেক রাষ্ট্র সংস্কার করার আহ্বান মুসলিম লীগ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গতকাল ১৭ মে, ২৫ বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত জাতির চাহিদা মোতাবেক রাষ্ট্র সংস্কারের দাবিতে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন,
সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের শেষ থেকে গণতান্ত্রিক ধারায় উপমহাদেশে ভোটের রাজনীতিতে আজকের দিন পর্যন্ত একমাত্র মুসলিম লীগ ১৯৫৪ সালে রাষ্ট্রক্ষমতায় থেকেও পরাজিত হয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করে দৃষ্টান্ত স্থাপন করেছে। যা আজকের দিন পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশেই নয় উপমহাদেশব্যাপী স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশে যুগের পর যুগ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত যখন যারা ক্ষমতায় এসেছে তারা এ ষড়যন্ত্রের কারিগর হিসাবে জনগণের সামনে হাজির হয়েছে। মুসলিম লীগ মনে করে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াযুগের পর যুগ নৃশংস হওয়ার পিছনে বিদেশি ইন্ধন কাজ করে যেখান থেকে বেরিয়ে আসতে একমাত্র প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস সরকারই সক্ষম। জাতির চাহিদা মোতাবেক যৌক্তিক সংস্কার নিসপন্ন করে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই জাতির লক্ষ্য। এই অভীষ্ট লক্ষ্যে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় জীবনের দুর্দশা লাঘব হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট আফতাব হোসেন মোল্লা, কমিটির অন্যতম সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, দফতর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতিঅ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, ওসমান গনি , সংগঠনিক সম্পাদক খান আসাদ, সংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলীম প্রমুখ