

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৯/০৯/২০২৩ দুপুর
আমি চিৎকার করে বলতে চেয়েছি গগন বিদারী চিৎকার
সত্য-ন্যায়ের অধিকার আদায়ে পাইনি আদায়ের অধিকার,
আমি কাগজে কলমে পেয়েছি অধিকার বাস্তবতায় নয়
নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছি পেয়ে জুজুর ভয়।
সত্য বলার অধিকারে আজ করেছে হায়েনার আক্রমন
নিত্য নতুন কুট-কৌশলে তারাই সত্যকে করেছে দমন,
মিথ্যার মাঝে সত্যকে করেছে অদৃশ্যতার শিকলে বন্ধি
অনৈতিকতার মাঝে মিথ্যার সাজে দুজনে করেছে সন্দি।
গনতন্ত্র আছে শুধু মুখের ভাষায় নেই মানুষের অধিকার
অত্যাচারির রাজ্যে থাকেনা কখনো সত্য ন্যায়ের প্রতিকার,
দীপ্ত শপত করে নিয়েছে যারা দেশকে শাসন করার ভার
তারাই আজ শপতের কথা ভুলে চালিয়েছে নির্মম অত্যাচার।

দ্রব্য মুল্যের চরম কষাঘাতে মানুষ উপোষ থাকে অনবরত
সহজে পায়না খেতে দুমুঠো ভাত ক্ষুধার জ্বালায় জর্জরিত,
অন্য বস্ত্র বাসস্থান আর বাঁচার অধিকার হরন করেছে যারা
তাদের অত্যাচারে দেশের মানুষ আজ হয়ে গেছে দিশেহারা।
যারা কাঁধে তুলে নিয়েছে দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব
তাদের অত্যাচারে প্রতিটি ঘরেঘরে সেই মানুষগুলি নির্জাতিত,
ঘুষ-দুর্নীতি অনৈতিকতায় প্রশাসনকে বানিয়েছে যারা হাতিয়ার,
জাতির ভাগ্য লুটপাট করে তারাই করেছে বিদেশে অর্থ পাচার।
গুম-ক্ষুন আর বিচারিক হত্যাকান্ডে দেশ অযোগ্যদের অভয়ারণ্য
জাতির ভাগ্য লুটপাটে আর অর্থ পাচারে নিজেদের করেছে ধণ্য,
ক্লান্ত জাতি কেনো যেনো আজো চিৎকার করে বলে যায় বার বার
স্বাধীনতার বায়ান্ন বছর পরেও পরাধীন কেনো দেশীয় হায়েনার ??
-ঃসমাপ্তঃ-












