
খোন্দকার জিল্লুর রহমান :
র্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিলেও শান্তিরক্ষা মিশনে কোনো ‘প্রভাব পড়বে না’ বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। আজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা খুব ভালোভাবেই যাচাই বাছাই করে নেয়। শান্তি মিশনে না নেয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছেন, এতে কোনো প্রভাব পড়বে না।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বর্তমান আইজিপি বেনজীর আহমদসহ র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ধারবাহিকতায় র্যাবকে শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দেয় গত সপ্তাহে।
আমাদের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের কথা শুনে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল। গল্পটি হল, দুই লোক কুস্তিতে যোগ দিেয় একজন নিচে পড়ে চাপ খেয়ে পরাজিত হয়ে উঠে সে উপস্থিত সবাইকে বলতে লাগল ”নিচে থেক যেই একটা চিপ দিয়েছি, এবং রোদেও তার পিঠ টা পুড়েছে, আর মুখে মুখে বলল…আমিই জিতেছি।”












