”রাজধানীর দনিয়ায় সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
১লা নভেম্বর, ২০২১, সোমবার রাজধানী ঢাকার দনিয়ায় বর্ণমালা আদর্শ স্কুল রোডের শরীফ টাওয়ারে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের দনিয়া উপশাখা উদ্বোধন করেন ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুম্মন আলীচেয়ারম্যান, ৬১ নং ওয়ার্ড কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন সভাপতিত্ব করেন। এছাড়াও ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব ফয়সাল আহমেদ, জনসংযোগ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ শফিউল আজম, দনিয়া উপশাখা ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।