
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি মাসকাট, ওমান এ যমুনা ব্যাংক লিমিটেড এবং ওমান এক্রচেঞ্জ এল.এল.সি এর মধ্যে প্রবাসী আয় বিতরণের লক্ষ্যে ডকুমেন্ট এক্রচেঞ্জ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ এবং ওমান এক্রচেঞ্জ এল.এল.সি এর জেনারেল ম্যানেজার এম. সোহেল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডকুমেন্ট এক্রচেঞ্জ সম্পাদন করেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও যমুনা ব্যাংক লিঃ এর সম্মানিত পরিচালক আলহাজ¦ নূর মোহাম্মদ, যমুনা ব্যাংক লিঃ এর সম্মানিত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ভরসা ও মোঃ ইসমাইল হোসেন সিরাজী এবং যমুনা ব্যাংক লিঃ এর এনআরবি ব্যাংকিং এন্ড ফরেন রেমিট্যান্স ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সোবহানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। এর ফলে শীঘ্রই ওমান এক্রচেঞ্জ এল.এল.সি এর মাধ্যমে পাঠানো অর্থ/রেমিট্যান্সের অর্থ যমুনা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রকৃত সুবিধা ভোগীদের নিকট দ্রুত বিতরণ করা সম্ভব হবে।












