
জুবায়ের জুবিলী
চারপাশের পৃথিবীটা যখন বিপর্যস্ত,
চাপিয়ে দেয়া মিথ্যের আস্ফালন,
যাচ্ছে আমার কষ্ট সময়,
ভিতরে চলছে অসীম অস্থিরতা,
সব জেনেও কেউ কেউ যখন,
ক্লেদাক্ত হাসি দিয়ে বলে-কেমন আছেন?
এই হাসিটাও ফাঁসি আজ আমার কাছে,
অথচ আমি সময়ের চাঁকায়-
পিষ্ট এক অর্ধমৃত,
জানে তারা সব আদ্যোপান্ত,
কিভাবে যে সামলে নিচ্ছি নিজেকে,
তবু কষ্টের মুখোশ পিছনে লুকিয়ে,
আমিও মুচকি হেসে বলি-“ভালো আছি”।
পাড়ি দিচ্ছি এক অথৈ নদী,
জীবন যাচ্ছে অশান্তির দুলাচলে,
কি অদ্ভুত এরা সবে,
তারা কি এসব না বুঝে বলে?
নাকী মুখোশের আড়ালে অন্য মুখোশ?
জেনে বুঝেই প্রশ্ন তাদের?
নাকি এ আমার হীনমন্যতা?
তবে আমিও আমার হাসিটা দিয়ে,
সুন্দর করে মিথ্যে কথাটাই বলে যাই-
“খুব ভালো আছি”
অথচ অন্তরে দহন,
এ জীবন ভেলায় আমরা কেবল-
অভিনয় করে বেড়াই।











