“মার্চেন্ট ব্যাংকারদের সাথে বিএসইসির ৪ ইস্যু নিয়ে আলোচনা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
শেয়ারবাজারে সাম্প্রতি নিম্নমুখি পরিস্থিতিতে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে মঙ্গলবার (০১ মার্চ ) বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে টি+১ সেটেলমেন্ট, নেগেটিভ ইক্যুইটি নিয়ে মিথ্যা তথ্য ছাড়ানো, যুদ্ধ নিয়ে অহেতুক ভয় ও ভালো কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি আলাপ আলোচনায় প্রধান্য পায়।
১ মার্চ বিকালে আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। বৈঠকে বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান, বিএমবিএ সভাপতি ছায়েদর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বৈঠকের বিষয়ে এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বাজারের নিম্নমুখি পরিস্থিতির কারনে আজ কমিশনে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠক বসে। এতে কমিশনের টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগকে মার্চেন্ট ব্যাংকাররা স্বাগত জানায়।
তিনি বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক নেতিবাচকতার পেছনে নেগেটিভ ইক্যুইটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিথ্যা আতঙ্ক ছড়ানো ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে অনাকাঙ্খিত ভয়কে দায়ী করা হয়। নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০১৫ সাল থেকে নিয়মিত সময় বাড়ানো হচ্ছে। কিন্তু আগামি ডিসেম্বরের মধ্যে সমন্বয় করতে হবে বলে গুজব ছড়ানো হয়। অথচ এটা সমন্বয়ের জন্য ২০২৩ সাল পর্যন্ত সময় বর্ধিত করা হয়ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
এদিকে রাশিয়া-ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তেমন সর্ম্পক্য না থাকলেও এটাকে অনেকে বড় করে বিনিয়োগকারীদের মাঝে প্রচার করছে। যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে আলোচনায় উঠে আসে। এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেউ কেউ এমন করে থাকতে পারে বলে অভিযোগ করা হয়।
এদিন ভালো কোম্পানি শেয়ারবাজারে আনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন মার্চেন্ট ব্যাংকাররা।