
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বিগত বছরগুলোর ধারা বজায় রেখে এবারও ভালোবাসা দিবস উপলক্ষ্যে গ্রাহকদের
জন্য বিশেষ ডিপোজিট ক্যাম্পেইন শুরু করেছে আইপিডিসি ফাইন্যান্স। ভবিষ্যতের
সুরক্ষার জন্য সঞ্চয়ের পাশাপাশি ভালোবাসার এই মৌসুমে জীবনসঙ্গীর সাথে কিছু
সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ করে দিচ্ছে এই ডিপোজিট ক্যাম্পেইন।
আইপিডিসি-তে ন্যূনতম ১২ মাসের জন্য ১৪ লক্ষ টাকা ডিপোজিট করলেই থাকছে
অভিজাত রেস্তোরাঁয় কাপল বুফে ডিনার অথবা এক রাত যাপনের সুযোগ। দুটি সুযোগ
থেকে যেকোনো একটি বেছে নিতে হবে গ্রাহককে। আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এই
ক্যাম্পেইনটি চালু থাকছে। এই সময়ের মধ্যে উল্লেখিত পরিমাণ ডিপোজিট ১২ মাসের
জন্য রাখলে এই অফারটি গ্রহণ করা যাবে।
ক্যাম্পেইনটি প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও
জনাব মমিনুল ইসলাম বলেন, “গ্রাহকদের জন্য সর্বোত্তম সেবা প্রদান নিশ্চিতকরণ
এবং তাদেরকে যথাযথ গুরুত্ব প্রদান আইপিডিসি-র কাছে সবসময়ই প্রাধান্য পেয়েছে।
তাই এই বিশেষ দিবসে আমাদের সম্মানিত গ্রাহক ও তাদের প্রিয়জনকে সুন্দর কিছু
সময় উপহার দিতে এবং তাদের জীবনের অংশ হতে আমরা এই বিশেষ ক্যাম্পেইনটি
আয়োজন করেছি।











