বৈদেশিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের প্রশিক্ষণ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘বৈদেশিক বাণিজ্য’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক। এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শফিউদ্দিন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ গোলাম নবী, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।