সিলেটে আয়োজিত বীমা মেলায় অংশ নেওয়া কোম্পানির মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স প্রথম পুরস্কার অর্জন করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত এ মেলা উদ্বোধন করেন। আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, মেলার সভাপতি ও আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস, মেলা কমিটির কোষাধ্যক্ষ ও আইডিআরএ সদস্য বোরহান উদ্দিন আহমদ, মহাসচিব ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।











