
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
কর্মে সফলতা পেতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মীদের মাঝে কাজ ও দায়দায়িত্ববোধ সম্বন্ধে অবহিত করার পাশাপাশি সুষ্ঠ ব্যবস্থাপনার ভিক্তিপ্রস্তর স্থাপন করে। প্রশিক্ষণ ব্যতিরেকে কর্মীদের ফলপ্রসূ কর্মসম্পাদন আশা করা যায় না।
তারই প্রেক্ষিতে ব্যাংকাসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। ২৮ সেপ্টেম্বও ২০২৪ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোম্পানীর সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের

এমডি এম. নাজিম এ চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় লাইফ ইনস্যুরেন্স পলিসি বিপণনের বিভিন্ন দিক নিয়ে ন্যাশনাল লাইফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন অর্থনীতিতে বীমার গুরুত্ব অপরিসীম। বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাভলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোন জটিল মুহুর্তে ছায়া হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ বিগত ৪০ বছর ধরে বিশ্বস্থতার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে এবং দাবীর টাকা যথা সময়ে গ্রাহকের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে এ সেবা ভবিষ্যতে আরো বিস্তৃত হবে। পরে তিনি ন্যাশনাল লাইফের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ব্যাংকাসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তার অংশ গ্রহনে দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স বিষয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন।












