বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’ ও রোটারি ক্লাবের আয়োজনে সেমিনার

মানসিক স্বাস্থ্য বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ ১২ অক্টোবর, শনিবার আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ)’ ও রোটারি ক্লাবের আয়োজনে এক সেমিনারে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসিক স্বাস্থ্য বিষয়ে কতটুকু আন্তরিক তা বিভিন্ন দিবসে প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা কার্ডে অটিস্টিক শিশুদের আঁকা ছবির ব্যবহার থেকেই প্রতীয়মান হয়। মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে তঁর কন্যা সায়মা ওয়াজেদ পৃথিবীর একশ জন উদ্ভাবনী নারীর একজন। তিনি কেবল অটিস্টিক শিশুদের নিয়েই নয়, বরং সকল অসংক্রামক রোগাক্রান্তদের কল্যাণে কাজ করছেন, যা অত্যন্ত আশার কথা।
মাননীয় প্রতিমন্ত্রী আরও বলেন, তবে আত্মহত্যা প্রতিরোধের বিষয়টি পরিবার হতেই শুরু হতে হবে। এছাড়াও ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’-এর সাধারন সম্পাদক ডা: ফারশিদ ভূইয়ার উপস্থাপিত নীতি নির্ধারনী পর্যায়ে আত্মহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বিভিন্ন আন্ত:মন্ত্রণালয়ের সমন্বয়ে শিগগির স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে একটি কর্ম পরিকল্পনা গ্রহন করা হবে। এছাড়াও তিনি আত্মহত্যা প্রতিরোধে হেল্পলাইন প্রতিষ্ঠা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহনের বিষয়ে আশ^াস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য নাহিদ ইজাহার খান বলেন, যেহেতু শিশু কিশোররা আত্মহত্যার জন্য বেশী ঝুঁকিপ্রবন তাই তাদের ওপর অতিরিক্ত চাপ এবং তাদেরকে অস্বাভাবিক প্রতিযোগিতা হতে দূরে রাখতে হবে।
‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান সেমিনারে সংগঠনটির আত্মপ্রকাশের পটভূমি তুলে ধরেন এবং আত্মহত্যা প্রতিরোধে বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন। এরপর সংগঠনের উপদেষ্টা ডা. হেলাল উদ্দিন আহমেদ আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা তুলে ধরেন। ডা. হেলাল বলেন, জয়শ্রী জামানের সন্তানদের আত্মহত্যার পর সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা ছিল অত্যন্ত নেতিবাচক। আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা রয়েছে।
১০ অক্টোবর বিশ^ মানসিক স্বাস্থ্য দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিল ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ (গবহঃধষ ঐবধষঃয চৎড়সড়ঃরড়হ ধহফ ঝঁরপরফব চৎবাবহঃরড়হ)’। বিশে^ প্রতিবছর যে ৮ লাখ লোক আত্মহত্যা করে থাকে এবং প্রতি ৪০ সেকেন্ডে ১ জন মানুষ প্রান হারাচ্ছে, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বিশ^ জুড়ে এ দিবসটি পালন করছে।
তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান। এছাড়াও ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান, সংগঠনের উপদেষ্টা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা: হেলাল উদ্দিন আহমেদ, সংগঠনের সাধারন সম্পাদক ডা: ফারশীদ ভ’ইয়া সেমিনারে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট-এর সভাপতি নাহার ফেরদৌসি বেগম, রোটারি ইন্টারন্যাশনাল-এর প্রাক্তন জেলা গভর্ণর সেলিম রেজাও বক্তব্য রাখেন। সেমিনারটি আয়োজনে সমন্ব্য করেন রোটারি আরবানা’র সাবেক সভাপতি মিসেস ফারহানা ফেরদউস।
সেমিনারে বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এছাড়াও ভিক্টিম পরিবারের সদস্যবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
এর আগে আয়োজকবৃন্দ আজ সকালে শহীদ মিনার প্রাঙ্গন থেকে ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় এক সচেতনতা র‌্যালী বের করে । সেমিনার এবং র‌্যালি আয়োজনে সহযোগিতা করে ইনার হুইল এবং বীকন পয়েন্ট।

Seminar and Awareness Rally on the occasion of World Mental Health Day jointly organized by `Brighter Tomorrow Foundation’ and Rotary Club held

Prime Minister Sheikh Hasina is very sincere to mental health matters. State Minister for Information Dr. Murad Hasan says it as Chief Guest at a seminar on the occasion of World Mental Health Day today jointly organized by Brighter Tomorrow Foundation (BTF)’ and Rotary Club at the city. He mentioned that the Hon’ble Prime Minister is so sincere that she uses the Arts by Autistics Childs in the greeting cards of her government. It is also very encouraging that, the daughter of Prime Minister Sheikh Hasina, Ms. Saima Wazed is now one of the 100 innovative women of the world for her works on not only the autistics Childs but also for the affected in Non Communicable Diseases (NCD). 

The state minister also said that suicide prevention activities should be started from the family. Responding to some demands placed by the General Secretary of BTF the Hon’ble Minister assured that short term and long term programs should be taken very soon with the participation of concerned ministries.  He also assured of establishing a `Helpline’ with the participation on different ministries for suicide prevention.

This year the theme of World Mental Health Day was `Mental Health Promotion and Suicide Prevention’. WHO emphasized on suicide prevention as one people commit suicide in every 40 second world wide.  

Special Guest of the program Ms. Nahid Izahar Khan, M.P said that Gurdian should not press much on their Childs and should not press them for unhealthy competition.

Founder President of BTF Ms. Joysree Zaman, at the program briefed about the background of Brighter Tomorrow Foundation. Then the Advisor of the BTF Dr. Helal Uddin Ahmed spoke on responsible journalism while reporting suicide issues.  

Ms. Nahar Ferdousi Begum, President of Rotary Club of Dhaka North-West and Mr. Selim Reza, former district governor of Rotary International also spoke on the occasion. Ms.Farhana Ferdous Former President of Rotary Urbana coordinated the arrangement of the event

Students from different universities and colleges joined the seminar. Members from victim families also participated the program and placed their opinion.

An awareness rally on the occasion was also brought out in the morning from central Shahid Minar and moved around Dhaka University Campus.

Inner wheel and Beacon Point also supported to organized the event.