বাংলাদেশ ইন্স্যুরেন্স ফেরামের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিতঃ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২ জুলাই ২০২৫ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর কার্য নির্বাহী কমিটির সভা পিপলস্ ইন্স্যুরেন্স ভবন (৪র্থ তলা) ৩৬ দিলকুশা বাণিজ্যিক এলাকার সেমিনার কক্ষে অনুষ্ঠিত
হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারী জেনারেল ও সেনা
ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান,
বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, রিপাবলিক ইন্স্যুরেন্স
কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারী ও ষ্ট্যার্ন্ডার্ড ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী মোঃ আবদুল মতিন সরকার, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা হসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়োজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম প্রমুখ।