ফিরোজুর রহমান এসবিএল পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের (এসবিএল) পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ২৮৯তম পর্ষদ সভায় তাকে উল্লিখিত পদে নির্বাচন করা হয়।
ফিরোজুর রহমান এফআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফএম ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি ১৯৯৪ সাল থেকে সুলতানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। ১৯৯৫-৯৭ সালে তিনি শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বর্ণপদক অর্জন করেন। সামাজিক খাতে অবদানের জন্য তিনি সিআর দত্ত স্বর্ণপদক-২০০০ লাভ করেন। বিজ্ঞপ্তি