খোন্দকার জিল্লুহ রহমান :-
এম. ফরদুল আহমেদ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন । এর পুর্বে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।সোমবার তাকে এ পদোন্নতি দেয়া হয়েছে বলে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
এম ফরদুল আহমেদ ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে মতিঝিল অফিস, প্রশাসন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ব্যাংক পরিদর্শন বিভাগে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।












