প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ৫ কোটি টাকা অনুদান প্রদান

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সিএসআরএর আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে-এ ৫ কোটি টাকা অনুদান প্রদান করেছে। গত ১৩ এপ্রিল ২০১৮ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ব্যাংকের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ উপস্থিত ছিলেন।