
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ ও ব্রাক এর আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের মধ্যে একটি বীমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। প্রগতি লাইফ এর সিইও মোঃ জালালুল আজিম ও ব্রাক এর আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের ডিরেক্টর পলাশ কে দাশ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুসারে প্রগতি লাইফ, ব্রাক এর আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতাধিন জনগোষ্টিকে জীবন ও স্বাস্থ্য বীমার (পাইলট স্কীম) আওতায় বীমা সুবিধা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের হেড অফ এডিসি সাজেদুল হক এবং ব্রাক এর আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের হেড অফ অপারেসন্স, মোঃ শহিদউল্ল্যাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।












