
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৬৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালকবৃন্দ, নিরপেক্ষ পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানি সচিব ও সিএফও।












