জনগণ আওয়ামী কারাগার থেকে মুক্তি চায় -মুসলিম লীগ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ভারতীয় উপমহাদেশের নির্যাতিত ও শোষিত জনগণকে দখলদার বিধটিশদের কারাগার থেকে মুক্ত করতে দুরদর্শি নবাব সলিমুল্লাহ ১৯০৬সালে ঢাকা থেকে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা করেছিলেন, তার ফসল ১৯৪৭সালে ভারত বিভ৩ি যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মু৩িযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা। যে লক্ষ্য নিয়ে নবাব সলিমুল্লাহ মুসলিম জাতিসত্তা রাজনীতির প্রাণ সঞ্চার করেছিলেন সে লক্ষ্য- উদ্দেশ্য আজো পুর্নতা পায়নি। স্বাধীন বাংলাদেশের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে আজ আওয়ামী দুঃশাসনের কারাগারে বন্দী যা থেকে জনগণ মুক্তি চায়। মুসলিম জাতিসত্তা রাজনীতির প্রাণপুরুষ মুসলিম লীগ প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ অসংখ শিক্ষা প্রতিষ্ঠানের স্ব^প্নদধষ্টা, আধুনিক ঢাকার রূপকার, নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (০৮ই জুন, ২০২৪) বেলা ০৩.০০টায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার হলে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপি ̄’ত নেতৃবৃন্দ উপরো৩ মন্তব্য করেন। আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি ঢাকা মহানগরী দক্ষিণ আহ্বায়ক আব্দুস ছালাম, বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহবুবু উদ্দিন খোকন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসাইন হেলাল, জমিয়ত উলামায়ে ইসলামের নায়েবে আমির আব্দুর রব ইউসুফী, এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক অবঃ কর্নেল মিয়া মশিউর রহামান ও সদস ̈ সচিব ফারুক হাসান, এনডিএম মহাসচিব মমিনুল আমিন, মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, সহ-সভাপতি নজরুল ইসলাম ও এ্যাড. আফতাব হোসেন মোল্লা, অতিরি৩ মহাসচিব কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শিক্ষানুরাগী নবাব সলিমুল্লাহর শিক্ষা উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন, আর আওয়ামী লীগ জাতির মেরুদন্ড ভেঙে জাতিকে পঙ্গু জাতিতে পরিণত করতে চায়। তিনি আওয়ামী শাসনামলের সকল মন্ত্রী, এমপিদের সম্পদের তালিকা প্রকাশের দাবী জানান। প্রধান অতিথির বক্তব্যৌ আব্দুস সালাম বলেন, নবাব সলিমুল্লাহর অবদান অস্ব^ীকার করলে আমরা চরম অকৃতজ্ঞ জাতিতে পরিণত হব। তিনি আরও বলেন, জনগণ দেশের মালিক, কিন্তু আওয়ামী লীগ সে মালিকানা ছিনতাই করেছে। মালিকানা ফেরত পেতে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সভা শেষে নবাব সলিমুল্লাহর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।