
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
র্যাব ও এর সাবেক এবং বর্তমান ৬কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার। এ বিষয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত নেবে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে মামলা করা হবে কিনা এ সপ্তাহেই সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে তিনটি আইনী প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেন, আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে গেছি যে সেখানে আমাদের হয়ে কথা বলার জন্য বা মামলায় লড়ার জন্য প্রতিনিধি নিয়োগের বিষয়ে। র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তৃতীয় কোন দেশের সহায়তা নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ইস্যুতে আইনী এবং কূটনৈতিক দুই প্রচেষ্টাই অব্যাহত থাকবে।












