এবি ব্যাংকের ডিএমডি পদে তারিক আফজাল

তারিক আফজাল সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং করপোরেট অ্যাফেয়ার্স, আইন ও নিয়ন্ত্রণ-বিষয়ক কার্যক্রমের প্রধান নিযুক্ত হয়েছেন। এবি ব্যাংকে যোগদানের আগে তিনি সোনালী পোলারিস ফিন্যান্সিয়াল টেকনোলজির (সোনালী ব্যাংক ও ভারতের পোলারিসের যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
তারিক আফজাল আশির দশকের শেষ দিকে যুক্তরাজ্যের লন্ডনে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি কানাডার ক্রেডিট ইউনিয়ন, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে কাজ করেন। এছাড়া তিনি ব্র্যাক ব্যাংক, ব্যাংক আলফালাহ এবং বাংলাদেশে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট রেটিং এজেন্সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। —বিজ্ঞপ্তি