ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ- ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ই-কমার্স খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতের উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যথাযথ কারিগরি জ্ঞান ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিজ্ঞান, পণ্য ও ক্রেতাদের উপর যথাযথ সমীক্ষা এবং উদ্যোক্তা-বান্ধব ই-কমার্স নীতিমালা প্রণয়ণ করা জরুরি বলে এফবিসিসিআই মত প্রকাশ করেছে। এফবিসিসিআই এবং ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্থানীয় এক হোটেলে E-Commerce and Digital Marketing for SMEs’ শীর্ষক অনুষ্ঠিত দুদিনব্যাপী কর্মশালায় এসব বক্তব্য তুলে ধরা হয়।
এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল দু দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। এফএনএফ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কর্মশালায় অভলিয়া ডিজিটাল এন্ড ই-কমার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের আরিফিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক (আইসিটি) মো: মোস্তাফিজুর রহমান, গুপী-বাঘা প্রডাকশন্স লিমিটেড এর বিপনণ প্রধান নুজহাতুল কাওনাইন এবং এফবিসিসিআই-এর সিনিয়র সহকারি সচিব মাহমুদ উর রহমান ও শাহমিনা ইশা মান্নান রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন।
দুদিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এফবিসিসিআই পরিচালক মো: ইউসুফ আশরাফ এবং হাফেজ হারুন অর রশিদ প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল এবং সচিব আফসারুল আরিফিন ও শাহ মো: আব্দুল খালেক এসময় উপস্থিত ছিলেন।
কর্মশালায় এফবিসিসিআই-এর অধিভূক্ত বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনের ৫৫ জন প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহনকারীবৃন্দ তাদের ই-কমার্স ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা এবং ব্যবসা পরিচালনায় উদ্ভুত সমস্যাবলী শেয়ার করেন। উল্লেখ্য যে, প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে ডিজিটালকরণ, ই-কমার্স, স্মার্ট সিটি ইত্যাদি বিষয়ে ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশন এবং এফবিসিসিআই ধারাবাহিকভাবে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে এবং এফবিসিসিআই এবং এফএনএফ প্রকল্পের আওতায় দেশের শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাত নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার এবং সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
Workshop on E-Commerce and Digital Marketing for SMEs
jointly organized by FBCCI and FNF Held
The Federation of Bangladesh Chambers and Commerce and Industry (FBCCI) has emphasized on necessary technical knowledge and proper planning to run e-commerce businesses. To tap the vast potentials of e-commerce sector technological knowledge, proper survey on customer & products and an ‘entrepreneur friendly E-Commerce Policy’ is needed. These observations came out at an Institutional Workshop on ‘E-Commerce and Digital Marketing for SME’s jointly organized by FBCCI and Friedrich–Naumann Foundation (FNF) held at a City Hotel today (20-11-2018).
Mr. Md Zubayer Arifeen, Digital Marketing Consultant & CEO of Ovlea Digital & Ecommerce, Mr. Md Mostafizur Rahman, Manager (ICT), SME Foundation, Ms. Nuzhatul Kaunain, Head of Marketing of Goopy Bagha Productions Limited, Mr. Mahmudur Rahman, Senior Assistant Secretary, FBCCI and Ms. Shahmina Isha Mannan, Senior Assistant Secretary, FBCCI were the resource persons of the 2 day workshop.
The workshop was inaugurated by FBCCI Acting Secretary General Mr. Hussain Jamil on 19 November. Country Representative of FNF Dr. Najmul Hossain, among others was present.
After completion of the 2 day program certificates were distributed among the participants. FBCCI Directors Mr. Yousuf Ashraf and Mr. Hafez Harun-Or-Roshid presented the certificates at the closing ceremony. FBCCI Acting Secretary General Mr. Hussain Jamil and Secretaries of FBCCI Mr. Afsarul Arifeen & Mr. Shah Md Abdul Khaleque were present.
55 representatives from different Chambers and Association of FBCCI attended the workshop. Participants at the workshop shared their experience and the obstacles they face to run their business.
It may be mentioned that FBCCI in partnership with FNF is holding series of programs on digitization, e-Commerce, Smart City etc.











