এফবিসিসিআইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করে প্রার্থনা

এফবিসিসিআই নেতৃবৃন্দ দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় আল্লাহ্র রহমত প্রার্থনা করেছেন। তারা তাদের প্রার্থনায় দেশ ও দেশের জনগণের কল্যাণ ও শান্তি কামনা করেছেন। মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সম্মানে আজ বুধবার (১৫-৫-২০১৯) এফবিসিসিআই স্থানীয় এক হোটেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। ইফতার মাহফিলে এফবিসিসিআই সভাপতি জনাব মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি জনাব মোঃ মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়াও সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্বগণ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী উন্ন্য়ন ব্যাংক এবং ফ্রান্স, ইরান, ভিয়েতনাম, ভুটান,নেপাল, লিবিয়া, তুরষ্ক ও পাকিস্তানের কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি মাহবুবুর রহমান, আবদুল আউয়াল মিন্টু ও এ কে আজাদ ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়াও এফবিসিসিআইয়ের প্রাক্তন সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ সহ সংগঠনের সদস্য সংস্থার প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

IftarMahfil of FBCCI held Business leaders prayed for continued economic development and welfare of the country 

FBCCI leaders sought divine blessings of Almighty Allah for the continued economic development and welfare of the country. The business leaders at an IftarMahfil prayed for sustainable development, as well as the peace & prosperity of countrymen. FBCCI organized the IftarMahfilin honor of the Ministers, Members of the Parliament, Ambassadors and Heads of International Organizations today (15-5-2019) at a city hotel. FBCCI President Mr. Md. Shafiul Islam Mohiuddin, Senior Vice President Sheikh Fazle Fahim, Vice President Mr. Md. Muntakim Ashraf and the Directors were present at the mahfil.

Mr. Nurul Majid Mahmud Humayun, MP, Minister for  Industries and Mr. Salman F Rahman,    Prime  Minister’s private industry and investment Adviser  attended the program. Members of Parliament, Secretaries, Representatives of International Organizations, Media Personalities and Members of Civil Society also attended the mahfil. Representatives of Islamic Development Bank and the diplomats of France, Iran, Vietnam, Bhutan, Nepal, Lybia, Turkey and Pakistan were also present.

Former Presidents of FBCCI Mr. Mahbubur Rahman, Mr. A K Azad and Mr. Abdul Awal Mintu attended the program. Former Vice Presidents & Directors and heads of Member bodies of FBCCI also joined.