
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ম্যানেজার্স কনফারেন্স গত ২২ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’ শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেটে অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্স-এ কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান মাজাকাত হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এবিএম কায়সার, ইসি চেয়ারম্যান আসিফুর রহমান, পিপিসিসি এর চেয়ারম্যান জনাব সৈয়দ আল ফারুক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লতিফুর বারী, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মিসেস ইয়াসমিন ফেরদৌস, পরিচালক মিসেস মরিয়ম আক্তার এবং চিফ কনসালটেন্ট জনাব মোঃ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ বদিউজ্জামান লস্কর।
কোম্পানীর সারা দেশের ব্রাঞ্চ ম্যানেজার্স এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এতে উপস্থিত ছিলেন। কনফারেন্স-এ কোম্পানীর ২০২৪ সালের অর্জিত প্রিমিয়াম পর্যালোচনা এবং ২০২৫ সালের লক্ষমাত্রা নির্ধারণ
ও পরিকল্পনা নিয়ে আলোচনা এবং ব্রাঞ্চ ম্যানেজারদের পারফরমেন্স এর ভিত্তিতে পুরস্কৃত করা হয়।












