রাজধানীর ফারস হোটেলে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান এমএ হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ছাড়াও এজিএমে পরিচালনা পর্ষদের অনেক সদস্য, শীর্ষস্থানীয় কর্মকর্তা ও সাধারণ শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় পর্ষদ চেয়ারম্যান জানিয়েছেন, ইন্টারন্যাশনাল লিজিং ২০১৭ সালে ৩৮ কোটি ১৪ লাখ টাকা কর-পূর্ব মুনাফা করেছে। আগামী দিনগুলোয় অর্থায়ন ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানের পুঁজিবাজার-সংশ্লিষ্ট দুই সাবসিডিয়ারি ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ ও আইএল ক্যাপিটাল লিমিটেডও ভালো মুনাফা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তি











