৭০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি পেল সিটি ব্যাংক

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক ৭০০ কোটি টাকার নন-কনভারটেবল বন্ড ছাড়ার অনুমতি পেয়েছে। মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড।
শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটা কিনতে পারবেন। সিটি ব্যাংক এই বন্ড ছেড়ে অর্থ উত্তোলন করে ‘টায়ার টু’ শর্ত প্রতিপালন করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
এই বন্ডের ট্রাস্টি, ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।