শিব্বির মাহমুদ আইএফআইএলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

শিব্বির মাহমুদ ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে তিনি এ প্রতিষ্ঠানের পর্ষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিব্বির মাহমুদ সুইসটেক্স গ্রুপের চেয়ারম্যান। তিনি ইউরোলেভেল লিমিটেড, সুইসটেক্স প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড এবং সুইসটেক্স প্রিন্টার্স লিমিটেডে যুক্ত। তিনি বর্তমানে বাংলাদেশ লেভেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি আহ্ছানিয়া ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের গভর্নিং বডির সম্মানিত উপদেষ্টা ও সদস্য। তিনি আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি লক্ষ্মীপুরস্থ জনতা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।