যমুনা ব্যাংক লিমিটেডের ২য় ডিজিটাল ব্যাংকিং সেন্টার ”যমুনা ব্যাংক স্পীড” উদ্বোধন

সম্প্রতি তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়নগঞ্জ এ যমুনা ব্যাংক লিমিটেড এর ২য় ডিজিটাল ব্যাংকিং সেন্টার ”যমুনা ব্যাংক স্পীড” এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেন্টারটি উদ্বোধন করেন তারাবো পৌরসভার সন্মানীত মেয়র হাছিনা গাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম সাইফুদ্দীন আহমদ। এসময় ব্যাংকের হেড অব কার্ড আদনান মাহমুদ আশরাফুজ্জামানসহ নারায়নগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সেন্টারের মাধ্যমে নগন অর্থ উত্তোলন ছাড়াও গ্রাহকদের জন্য উল্ল্যেখযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে, বিভিন্ন ইউটিলিটি বিল প্রদান,শিক্ষার্থীদের বেতন প্রদান,বিভিন্ন সরকারী রাজস্ব প্রদানসহ আরো অন্যান্য সুবিধাসমূহ।

Jamuna Bank open 2nd Digital Banking Center “Jamuna Bank Speed” at Tarabo Pouroshova, Rupgonj, Narayangonj. Hasina Gazi, Mayor, Tarabo Pouroshova inaugurated the Speed Center as the chief guest. Jamuna Bank Deputy Managing Director A.K.M Saifuddin Ahmed, Presided the program. Narayanganj local area managers, local elites were present at the inaugural ceremony.