ফিনিক্স ফিন্যান্সের ২০% নগদ লভ্যাংশ অনুমোদন

রাজধানীর আইডিইবি ভবনে সম্প্রতি ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান ইভানা ফাহমিদা মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন উপস্থিত শেয়ারহোল্ডাররা। সভায় কোম্পানির পর্ষদ সদস্যদের মধ্যে মোবারক আলী, সেলিনা আক্তার, আজিজুর রহমান, দোস্ত মোহাম্মদ, রাকিবুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক নাসরিন আলী এবং ব্যবস্থাপনা পরিচালক এসএম ইন্তেখাব আলম অংশ নেন। এ সময় শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক ড. এম শাহ আলম, হেড অব ইনভেস্টমেন্ট ও কোম্পানি সচিব মোহাম্মদ সাইদুজ্জামান এফসিএ, এফসিএসসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি ও লভ্যাংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এর শেয়ারহোল্ডাররা। বিজ্ঞপ্তি