“প্রয়াত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান দিল পদ্মা ব্যাংক”


অর্থনীতির ৩০ দিন সংবাদ :
পদ্মা ব্যাংক লিমিটেড প্রয়াত অ্যাসিসটেন্ট অফিসার (এও) মো. তোফায়েল আহমেদের পরিবারের কাছে কর্মী তহবিল ও অন্যান্য বিভিন্ন সুবিধার চেক হস্তান্তর করেছে।
মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর, ২০২২ গুলশান হেড অফিসে প্রয়াত তোফায়েল আহমেদের স্ত্রী রহিমা আক্তারের হাতে চেক তুলে দেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। এই সময় ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন, চিফ হিউম্যান রিসোর্স অফিসার এম. আহসান উল্লাহ খান উপস্থিত ছিলেন।
পদ্মা ব্যাংকের গুলশান সাউথ শাখার কর্মকর্তা তোফায়েল আহমেদ, ২১ আগস্ট, ২০২২ হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে-মেয়ে রেখে গেছেন।