
অর্থনীতির৩০ দিন সংবাদ :
ঢাকা ওয়াসার এক কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটিয়ে বহুল আলোচিত সমালোচিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান অবশেষে পদত্যাগ করেছেন। ১৪ আগস্ট তিনি অনলাইনের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। পদত্যাগপত্রে তাকসিম এ খান তাঁর অসুস্থতার কথা উল্লেখ করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনে অক্ষমতার কথা বলেছেন।
ঢাকা ওয়াসার একাধিক সূত্র জানায়, তিনি গত পরশু অনলাইনে ওয়াসার কিছু কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি নিজের দপ্তরে আসেননি। বারবার সমালোচিত বিশ্ববেহায়াখ্রাত তাকসিম এ খান তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানান নি, তবে জানা গেছে তাঁর স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

তাকসিম এ খান ২০০৯ সালে প্রথমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এবং এরপর থেকে অনৈতিকভাবে বারবার তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত তাকসিম এ খান অষ্টমবারের মতো এমডি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সরকার পতনের কারনে জনরােসের ভয়ে তিনি আত্মগোপনে চলে যান।
তাকসিম এ খানের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ ১৫৮ আগষ্ট ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৩ টায় কারওয়ান বাজার ওয়াসা হেডঅফিসের প্রধান ফটকে ওয়াসার কর্মচারিরা বিক্ষোভ প্রদর্শন করে।












