এনসিসি ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক আবদুস সালাম ও খায়রুল আলম চাকলাদার। সভাপতিত্ব করেন এমডি ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ। ডিএমডি খন্দকার নাইমুল কবির ও মো. হাবিবুর রহমানসহ দেশব্যাপী ব্যাংকের ১১১টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি











