১০০ কোটি টাকার আইপিও অনুমোদন পেল সাউথ বাংলা ব্যাংক !!


অর্থনীতির ৩০ দিন ডেস্ক:-
বেসরকারি খাতের নতুন ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডকে ১০০ কোটি টাকার আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার ৯ মে ২০২১ অনুষ্ঠিত বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় ব্যাংকটিকে এই আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সূত্র অনুসারে, অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১০০ কোটি টাকার ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে ব্যাংকটি। শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।