(১০-০৫-২০২১ ইং)
খোন্দকার জিল্লুর রহমান :-
মেয়ে হয়ে জন্ম নিয়ে ভাবছ তুমি সদা
তোমরা নাকি পরাধীন নেই কোন স্বাধীনতা।
তোমার মনের ধারণাটা একে বারেই ভুল
ভুল ধারনা রাখলে মাথায় দিতে হয় মাশুল।
মনে মনে ভাবছ তুমি ছেলেরা সব স্বাধীন,
ব্যাপারটা যে তা নয় বুঝা বড় কঠিন।
স্বাধীনতা কাকে বলে বুঝবে তুমি তখন,
পরিবারের দ্বায়ভার পড়বে মাথায় যখন।

স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন,
তাইতো নারী স্বাধীনতা চায়না কোনদিন।
স্বাধীনতা পেলেও তারা বুঝতে পারে না,
একই কথা বারে বারে বলতে ছাড়ে না।
মেয়ে হয়ে ভেব নাকো তোমরা পরাধীন,
দায়ীত্তটা পড়লে কাঁধে বুঝতে পারবে সেদিন।
ছেলে হয়ে দেখ একবার ছেলেরা কত স্বাধীন,
স্বাধ্য পুরণ হয় না বলে বাস্তব কত কঠিন।
বাস্তবতা স্বাধীনতা দুটু ই সমান পাশাপাশি
একে অপরের মুখমুখি হয়েছে কখনো কি?
সহজ ভাবে স্বাধীনতা অর্জন করা যায়,
বাস্তবতার কঠিন আঘাত মেনে নেয়া দ্বায়।

স্বাধীনতার মাঝে আছে বাস্তবতার দান
ছেলে মেয়ে দু-জন মিলে করলে সমাধান।
স্বাধীনতা বলল ডেকে বাস্তব বড় কঠিন,
বাস্তবতা হেসে বলে তাইতো তুমি স্বাধীন।
=====================
www.arthoniter30dinbd.com












