রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সম্প্রতি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়ন, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মাহফুজুর রহমান, এমপি। সভায় ভাইস চেয়ারম্যান, দাবী কমিটি চেয়ারম্যান, অডিট কমিটির চেয়ারম্যান, মূখ্য নির্বাহিী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তাসহ পরিচালনা পর্ষদের সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনেক শেয়ার হোল্ডার আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ২০১৭ সালের বার্ষিক হিসাব অনুমোদন করা হয় এবং শেয়ার হোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস শেয়ারসহ মোট ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। শেয়ারহোল্ডারগণ জীবন বীমা শিল্পে তীব্র প্রতিযোগীতা সত্বেও কোম্পানীর পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন। খবর বিজ্ঞপ্তি।