স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩০২তম সভা ০৩ নভেম্বর ২০১৮ তারিখে চট্টগ্রামের চিটাগং ক্লাব লিমিটেড-এ ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মন্জুর আলম, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী সানাউল হক, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল আজম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন।












