কাজী খুররম আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডার, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও এসবিএল শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য কাজী খুররম আহমদ স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে তিনি ব্যাংকের পরিচালক নির্বাচিত হন।
তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরাম উদ্দিন আহ্মদের সন্তান। তিনি বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনারারি কনসাল।
আহমেদ যুক্তরাষ্ট্রের পারডিউ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে লিডিং প্রফেশনালস অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি লাভ করেন। বিজ্ঞপ্তি