
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং-০৮-এর আলোকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী-কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার-২০১৮ প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীর এক হোটেলে ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী নির্বাচিতদের মাঝে এ পুরস্কার প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের ও জহুরুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি












