আইপের গ্রাহকদের জন্য মাইক্যাশে ইউটিলিটি বিল পরিশোধের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে বাংলাদেশের প্রথম ডিজিটাল ওয়ালেট সার্ভিস আইপের গ্রাহকরা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা মাইক্যাশ চ্যানেল ব্যবহার করে কোনো প্রকার ফি ছাড়াই বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ করতে পারবেন। এ বিষয়ে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ও আইপে লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান এবং আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম জাকারিয়া স্বপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
উপরোক্ত সেবা পেতে গেলে আইপের গ্রাহকদের সোর্স অব ফান্ড নিশ্চিত করতে হবে। এজন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অথবা ক্রেডিট-ডেবিট কার্ড থেকে আইপে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশন মো. রফিকুল হক ভূঁইয়া, আইপের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আমিন, হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মাদ আবুল খায়ের চৌধুরী, হেড অব মার্চেন্ট রায়হান ফাইয়াজ ওসমানি প্রমুখ উপস্থিত ছিলেন।