শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২২৯তম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা পর্যালোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও আব্দুল বারেক, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো: তৌহিদুর রহমান, মো: সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার সাকিব আহমেদ, আব্দুল হালিম, এম শামসুল হক, বিকল্প পরিচালক রুকন উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো: মনজেরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।