
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী। কোম্পানির পরিচালক ফিরোজ ইউ হায়দার, এসএম শফিউল হক, শাহিন হায়দার, খুরশিদা রহমান, বিলকিস আফরোজা ও মো. মোসাদ্দেক-উল-আলম, স্বতন্ত্র পরিচালক এম সালাহউদ্দিন চৌধুরী এবং এমডি ও সিইও সহিদ-উল-হাসান সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব সজন কুমার বসাক। সভায় কোম্পানির ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়।












