প্রাইম ফিন্যান্সের ২৩তম এজিএম অনুষ্ঠিত

প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক তওসীফ ইকবাল আলী, ডা. শামীম খান, ওয়াহিদ মাহমুদ খালেদ, উজ্জ্বল কুমার সাহা, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ, আহমেদ কামাল খান চৌধুরী ও এমবিএম লুত্ফুল হাদী, ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান কবীর খান, কোম্পানি সচিব মো. মহসিন রেজা খান প্রমুখ।