ইঞ্জিনিয়ার মুশার্রফ হুসাইন যমুনা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল ব্যাংকের ৩২৭তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এর আগে ২০০২-২০০৩ মেয়াদে তিনি যমুনা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশার্রফ হুসাইন বেশ কয়েকবার সিআইপি মর্যাদা লাভ করেন। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও আমান বাংলাদেশ লিমিটেডের (বাংলাদেশ ও জার্মানির যৌথ উদ্যোগের কোম্পানি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি











