বিআইএ’র নির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী হলেন যারা

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক:
নির্ধারিত তারিখ অনুযায়ী আজ ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নির্বাচন, আনন্দঘন পরিবেশের সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বেশিরভাগ ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন (প্রায় ৭১%) করেছেন বিআইএ’র নির্বাচনে ..
লাইফ এবং নন-লাইফ মিলিয়ে এবারের নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নন-লাইফ বীমার নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন-
নন-লাইফ বীমার নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৪৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাঈয়্যেদ আহমেদ, তিনি গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান । দ্বিতীয় অবস্থানে রয়েছেন এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন। তিনি ভোট পেয়েছেন ৪০টি। এ ছাড়াও ৩৭ ভোট পেয়ে তৃতীয় স্থান নিয়ে বিজয়ী হয়েছেন জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ। চতুর্থ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, তার ভোটের পরিমান ৩১টি, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ পেয়েছেন ৩১ ভোট, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার ৩১ ভোট, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল ৩১ ভোট এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরীর প্রাপ্ত ভোট ২৯ ।
তা ছাড়াও ২৮ ভোট পাওয়া ৩ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে ২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন- অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লাইফ বীমার নির্বাহী সদস্যরা হলেন-
ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী;
জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার, ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম।
দীর্ঘ ১৪ বছর একটি ফ্যাসিশক্তির করাল ঘ্রাস থেকে মুক্ত হয়ে এক মহা আনন্দঘন পরিবেশে বিআইএ’র নির্বাহী কমিটির ভোট অনুষ্ঠিত হলো । আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরুকরে বেলা ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। এ বছর সংগঠনটির ৮০ জন সদস্যের মধ্যে ভোটার ছিলেন ৭৬ জন। এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বিআইএ’র নির্বাচনে এবারের নন-লাইফ বীমা খাতের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৯ জন চেয়ারম্যান-পরিচালক এবং ১০ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।