“জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন”

অর্থনীতির ৩০ দিন সংবাদ :

আজ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিটি প্রজেক্টের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (উঃ) জনাব সৈয়দ মাসকুরুল হক ও জিএম (উঃ) জনাব লায়ন কে এম শহীদ। ডিজিএম (উঃ) জনাব মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।