
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
১৯৯৪ সালের কোম্পানিজ অ্যাক্ট (২০২০ সালে সংশোধিত), ধারা ১১ উপধারা (৭) অনুযায়ী “রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)” এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)” কর্তৃক আমাদের কোম্পানীর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
আমাদের কোম্পানির পূর্বের নিবন্ধিত নাম: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (Zenith Islami Life Insurance Limited) পরিবর্তিত হয়ে এখন থেকে হবে বাংলায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ইংরেজীতে(Zenith Islami Life Insurance PLC)। এই নাম পরিবর্তন তাৎক্ষণিকভাবে কর্যকর হয়েছে।













