গিয়াস উদ্দিন ট্রাস্ট লাইফের সিইও

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
মোঃ গিয়াস উদ্দিন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ( সিইও)। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হতে দ্বিতীয় মেয়াদে জন্য অনুমোদন লাভ করেছেন তিনি।
এরপূর্বে মোঃ গিয়াস উদ্দিন প্রথম মেয়াদের জন্য সিইও পদে অত্র কোম্পানিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি অত্র প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদূকখালী গ্রামের এক বিশিষ্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল এবং মাতা রোকেয়া বেগম সমাজের বিশিষ্ট ব্রাক্তি ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ একচুয়ারিয়্যাল সাইন্স সম্পন্ন করেন। বীমা শিল্পে তিনি একজন চৌকস ব্যাক্তি হিসেবে সর্বনন্দিত।
দীর্ঘ ২৫ বছর যাবত মোঃ গিয়াস উদ্দিন বীমা পেশার সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছেন।